নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর বিএনপির সাথে সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে কাঁচপুর-মেঘনা-গোমতী দ্বিতীয় চার লেন সেতু প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতির এখতিয়ার।
এ বিষয়ে বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
এ সময় নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রায় দেশের অপরাধীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: