সার্চ কমিটিতে বিচারপতি কেএম হাসানকে রাখতে রাষ্ট্রপতির কাছে বিএনপি নাম প্রস্তাব করেছে— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথ্যাচার করছেন।
রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রপতির যোগসাজস রয়েছে কি-না?— সে প্রশ্নও তুলে মির্জা ফখরুল আরো বলেন, শুধুমাত্র আওয়ামী লীগের পরামর্শে সার্চ কমিটি এবং ইসি গঠন করা হলে জনগণ তা মানবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিভাবে একথা জানতে পারলেন এমন প্রশ্নও তুললেন বিএনপির এ মহাসচিব। নিরপেক্ষ ইসি গঠন করা না হলে জনগণ তা মানবে না বলেও জানান তিনি।
এদিকে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনে আরেক আলোচনায় দলের আরেক জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদও, নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন। দলীয় লোক দিয়ে ইসি গঠন করা হলে আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনের প্রশ্নে এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই সংলাপে আওয়ামী লীগ-বিএনপিসহ সব নিবন্ধিত রাজনৈতিক দল নিজেদের প্রস্তাবনা দিয়েছে রাষ্ট্রপতির কাছে।
এ পরিস্থিতিতে, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে বিচারপতি কে এম হাসানকে রাখতে রাষ্ট্রপতির কাছে বিএনপি নাম প্রস্তাব করেছে— আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।