নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাবের গোপনীয়তা দলটি নিজেই ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে পুরান ঢাকায় আওয়ামী লীগ নেতা এম এ আজিজের মিলাদ মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সার্চ কমিটিতে প্রস্তাবিত কেএম হাসানের নাম প্রকাশ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সার্চ কমিটির নাম প্রকাশ করায় গোপনীয়তা ভঙ্গ হয়নি। গোপনীয়তা ভঙ্গ করার জন্য বিএনপিই যথেষ্ট।
সেই সঙ্গে ফখরুলের বক্তব্য স্ববিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি আওয়ামী লীগের কোনো লোক রাখবেন না বলেও অভিমত প্রকাশ করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: