সার্চ কমিটিতে নাম প্রস্তাব নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের আগে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার নিজেদের মতো করে দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে চাইছে। আবারো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার।
জনগণ সরকারের এ ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: