রাজনীতি

দলীয় লোক দিয়েই সার্চ কমিটি গঠন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আবারো রকিব মার্কা নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দলীয় লোক দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের সুবিধার জন্যই দলীয় লোক দিয়ে সার্চ কমিটি করা হয়েছে। এ সার্চ কমিটি কখনোই নিরপেক্ষ ইসি গঠন করতে পারবে না।

সরকার আবারো ৫ জানুয়ারির মতো পাতানো নির্বাচনের পথে হাঁটছে বলেও জানান বিএনপির মহাসচিব।

রাজনৈতিক সংকট না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

এদিকে, নির্বাচন কমিশন গঠনের জন্য বুধবার সার্চ কমিটি গঠনের ঘোষণার পরপরই এ বিষয়ে নিজেদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ