সার্চ কমিটির প্রতি বিএনপির কোনো আস্থা নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী যুব দলের নবগঠিত কমিটির সদস্যসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
সরকার দলীয় লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘসহ অন্যান্য আর্ন্তজাতিক সংস্থার সঙ্গে আলোচনায়ও এখন কোনো ফল পাওয়া যাবে না।
নির্বাচন কমিশন (ইসি) ইস্যুতে গঠিত সার্চ কমিটি নিয়ে তিনি আরো বলেন, এ কমিটির ওপর বিএনপির কোনো আস্থা নেই।
জাতিসংঘ বা অন্য কোন আন্তর্জাতিক সংস্থাও এ পরিস্থিতিতে কোন সহযোগিতা করতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপির এ মহাসচিব।
এদিকে, জাতীয় প্রসক্লাবে আয়োজিত আরেক আলোচনায় বিএনপির আরেক সিনিয়র নেতা মওদুদ আহমদ বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবে।