রাজনীতি

সার্চ কমিটির নাম চাওয়া নিয়ে জাপা-বাম দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

সোমবার বসছে সার্চ কমিটির বৈঠক
সোমবার বসছে সার্চ কমিটির বৈঠক

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির নাম চাওয়ার প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বাম রাজনৈতিক দলগুলো।

প্রস্তাবের পক্ষে-বিপক্ষে মত আসলেও কমিশন গঠনে আইন প্রণয়নের তাগিদ তাদের সবার।

আর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।

দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির এ পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশের লক্ষ্যে সার্চ কমিটির চিঠি পাওয়ার পরই নাম পাঠানোর ব্যাপারে কাজ করেছে রাজনৈতিক দলগুলো।

সার্চ কমিটির এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।

নাম ঠিক করতে দলের নীতি নির্ধারকরা আলোচনাও শুরু করেছেন বলে জানান দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের।

নাম পাঠানোর বিষয়ে আলোচনা শুরু করেছে বাম রাজনৈতিক দলগুলোর।

বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান দলের থেকে নাম পাঠানোর পক্ষে কথা বলেন।

তবে কমিশন গঠনে আইন প্রণয়ন ও নির্বাচিত ব্যক্তিদের মানদণ্ড যাচাইয়ের বিষয়টি গুরুত্ব দেন তিনি।

তবে সার্চ কমিটিকে নাম দেয়ার এই প্রক্রিয়া বিতর্ক তৈরি করবে বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তার দল কমিটির কাছে কোনো নাম পাঠাবে না বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ