রাজনীতি

বিএনপির সঙ্গে সমন্বয় করে নাম দেবে জোটের শরিকেরা

বৈঠক
বৈঠক

বিএনপিসহ ২০ দলীয় জোটের শরিকরা যারা নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করেছেন— তারা আলাদাভাবে সার্চ কমিটিতে নাম দেবে।

সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কথা জানানো হয়।

আর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয় বৈঠকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এলডিপির রেদওয়ান আহমেদে, খেলাফত মজলিসের আহমাদ আব্দুল কাদের, ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির এম আমিনুর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান, বিজেপির আব্দুল মতিন, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহদী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা, জমিয়তে উলামায়ের মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দেয়া না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

গত শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া দলগুলোর কাছ থেকে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য পাঁচটি করে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। এ নাম জমা দিতে হবে মঙ্গলবারের মধ্যে। এরইমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি নাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকে করে একই সিদ্ধান্ত দিলো তাদের ছয় শরিকও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ