রাজনীতি

ইসিকে প্রশ্নবিদ্ধ করে লাভবান হবে না: হানিফ

মাহবুবুল আলম হানিফ
মাহবুবুল আলম হানিফ

আগামী নির্বাচনে পরাজয় হবে জেনে বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্ক করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঙ্গলবার সকালে রাজধানীর আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সাত শহীদ স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিষয়টি নিয়ে বিএনপির উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ইসিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করে লাভবান হবে না।

জন রায় মানতে পারে না বলেই বিএনপি সবসময় চায় আজিজমার্কা নির্বাচন কমিশন (ইসি) উল্লেখ করে হানিফ বলেন, সার্চ কমিটির সদস্যরা সকলেই যোগ্য ও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এ কমিটি যোগ্য, সৎ ও দক্ষ ব্যক্তিদের নাম বঙ্গভবনে পাঠানো হবে আর ইসি গঠনে একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির।

বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না— এ অভিযোগ করে তিনি আরো বলেন, ইসি গঠন নিয়ে শুরু থেকেই নেতিবাচক কথা বলে আসছে দলটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ