রাজনীতি

সরকার পছন্দ মতো কর্মকর্তা দিয়ে নির্বাচনের পাঁয়তারা করছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী জাতীয় নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন -ইসি গঠন এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার না হলে জনগণ তা কখনোই মেনে নিবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার পছন্দের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আবারো নির্বাচন করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পছন্দের লোক দিয়ে সরকার সার্চ কমিটি গঠন করেছে উল্লেখ করে এ বিষয়ে হতাশাও ব্যক্ত করেন বিএনপির এ নেতা।

শনিবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের দাবিতে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার গণতন্ত্রবিরোধী নানা কাজ করছে উল্লেখ কর আবারো পছন্দের প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।

সকল দল ও জনগণের মতামতের বাইরে গিয়ে যদি নির্বাচন কমিশন গঠন করা হয় তা কখনোই মেনে নেয়া হবে না বলে জানান মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ