রাজনীতি

ইসি গঠনে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করার আহ্বান বিএনপি

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

গণতন্ত্রকে সুসংহত করার স্বার্থে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য সার্চ কমিটির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, এ দেশের মানুষের প্রতি সার্চ কমিটিরও যথেষ্ট দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে।

রুহুল কবির আশা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের দলীয় মনোভাবাপন্ন লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হলেও রাজনৈতিক সংকট দূর করতে দলীয় মনোভাবের বাইরে গিয়ে এ সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখবে।

এসময়, তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের ইমেজকে নষ্ট করতেই তাকে বিচারিক হয়রানি করা হচ্ছে।

রিজভি আরো বলেন, ক্ষমতার দাপটে বৈধ ও অবৈধ অস্ত্রের জোরে বেপোরোয়া হয়ে সারাদেশে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে সরকার দলীয় সন্ত্রাসীরা।

দেশের প্রতিটি জনপদ এখন বধ্যভূমি। শনিবারও খুলনার বটিয়াঘাটার আমিরপুর যুবদল সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি নজরুল হত্যার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ