রাজনীতি

রাতে ২০ দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

খালেদা জিয়া
খালেদা জিয়া

নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। তবে এ নিয়ে দলীয় ফোরামে পর্যালোচনা করেছে দলটি।

মঙ্গলবার রাত ৮টায় গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ২০ দলের নেতাদের বৈঠকের পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে। গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাত সাড়ে ৯টায় শুরু হয়ে দুই ঘণ্টা ধরে চলে বৈঠকটি।

পরে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দেয়া হলেও নেতারা জানান বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ রাতে জোটের বৈঠকের পরই জানানো হবে নতুন ইসি সম্পর্কে দলের অবস্থান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ