রাজনীতি

ইসি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন বিএনপির

শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু

নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনতার মঞ্চের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিও করেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।

যদিও দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় নতুন নির্বাচন কমিশন নিয়ে।

তবে বৈঠক শেষে দলের পক্ষ থেকে দেয়া হয়নি তাৎক্ষণিক কিংবা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া। নতুন ইসি নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা বলেছে দলটি।

আজ (মঙ্গলবার) দিনভর বিএনপি নেতাদের প্রতিক্রিয়া নেয়ার চেষ্টা করা হলেও এ বিষয়ে নিশ্চুপ ছিলেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ