রাজনীতি

নতুন নির্বাচন কমিশন নিয়ে বাম ও জাপার মিশ্র প্রতিক্রিয়া

নতুন সিইসি-ইসি
নতুন সিইসি-ইসি

নবগঠিত নির্বাচন কমিশন এবং সিইসির নিযুক্তিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফন ঘটেছে বলে মন্তব্য করেছেন বাম দলের নেতারা। তবে নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সকল বির্তকের উর্ধ্বে উঠে নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে- এমন প্রত্যাশাও করেছেন তারা।

এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিসহ সকল দলের পরামর্শক্রমে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (আম্বিয়া) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

সার্চ কমিটির দশ জনের নামের চূড়ান্ত তালিকা থেকে রাষ্ট্রপতি পাঁচ জনকে চূড়ান্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা।

নতুন এই নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন বাম দলের নেতারা। একই সঙ্গে নতুন এই কমিশন ভোটাধিকার প্রয়োগে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আবার বাম নেতাদের অনেকেই এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন- বলেন এই নির্বাচন কমিশন গঠনে জনগণের আস্থার প্রতিফলন ঘটেনি।

নির্বাচন কমিশন গঠন নিয়ে সকল বির্তক এড়াতে এ নিয়ে আইন প্রণয়নেরও তাদিগ দিয়েছেন তারা।

এদিকে, নবগঠিত নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ