রাজনীতি

নতুন ইসি গঠনে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নতুন নির্বাচন কমিশন নিয়ে নিরাশ ও হতাশ ২০ দলীয় জোট— তাদের দাবি প্রধানমন্ত্রীর ইচ্ছানুয়ায়ী এই কমিশন গঠিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

গতকাল রাতে ২০ দলের জোটের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা জানান।

সার্চ কমিটির নামের তালিকার ওপর ভিত্তি করে রাষ্ট্রপতি আবদুল হামিদ গঠিত নতুন নির্বাচন কমিশন নিয়ে মঙ্গলবার রাতে গুলশান নিজ কার্যালয়ে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া।

প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ২০ দলীয় জোট।

জোটের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যের মাধ্যমে নতুন কমিশন নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, নতুন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

সার্চ কমিটির তালিকা জনসম্মুখে প্রকাশ না করায়ও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কর্মময় জীবনের নানা নেতিবাচক দিক তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন।

তিনি বলেন, এই নির্বাচন কমিশন যাত্রার শুরুতে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে, ভবিষ্যতে আরো সমস্যা হবে— এর নেতৃত্বে গঠিত কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ