রাজনীতি

শপথের আগে নব-নিযুক্ত সিইসি নিয়ে পুর্নবিবেচনার আহ্বান বিএনপির

শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু

শপথ গ্রহণের আগেই নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে পুর্নবিবেচনা করতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

এ সময় দুদু বলেন, নুরুল হুদা একজন বিতর্কিত ব্যক্তি—একজন বিতর্কিত ব্যক্তি সিইসি হলে তার অধীনে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন কখনোই সম্ভব নয়্

দুদু বলেন, ‘ প্রধান নির্বাচন কমিশনার-সিই্সি নুরুল হুদাকে করা হয়েছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি, বিতর্কিত ব্যক্তি দিয়ে এদেশে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এটা এদেশের পাগলও বিশ্বাস করে না। প্রধান নির্বাচন কমিশনার শপথের আগেই মহামান্য রাষ্ট্রপতিকে অনোরোধ করবো পুর্নবিবেচনার সুযোগ থাকলে বিবেচনা করবেন।’

তিনি আরো বলেন, বিএনপি-আওয়ামী লীগ কোনো দলই রাষ্ট্রপতির কাছে নুরুল হুদার নাম প্রস্তাব করেনি।

বিতর্কহীন কোনো ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি হিসেবে দায়িত্ব দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান শামসুজ্জামান দুদু।

আগামী ১৫ ফেব্রুয়ারি শপথগ্রহণ করবেন নতুন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক সচিব কে. এম নুরুল হুদা।

আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার শাহাদৎ হোসেন চৌধুরী এবং এবারই প্রথম একজন নারী নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম। সোমবার রাত সাড়ে ৯টায় প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ