রাজনীতি

ফায়দা লুটতেই ইসিকে বিতর্কিত করছে বিএনপি: আ.লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

ফায়দা লুটতেই নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপি কথা বলছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। বিএনপিকে সেই সুযোগ দেয়া হবে না বলেও জানান তারা।

শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইলে যুবলীগের কেন্দ্রীয় লাইব্রেরি যুবজাগরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতারা কখন কী বলে সেটা তারা নিজেরাই জানে না। রাজনীতিতে ব্যর্থ হয়ে দলটি এখন বেপোরোয়া গাড়ির ড্রাইভারের মত আচরণ করছে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সংসদীয় গণতন্ত্রে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান এদেশের মানুষ কোনদিন ভুলবে না।

আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবেই।

এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এ সময় জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ