কানাডার আদালতে রায়ের পরও পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি এ কথা প্রমাণিত হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্বব্যাংক এখনো তাদের অভিযোগ থেকে সরে আসেনি—এ কথা উল্লেখ করে সরকারকে দুর্নীতিবাজ বলেও আখ্যায়িত করেন রিজভী।
সরকারের পক্ষের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি পদত্যাগ দাবি জানান, প্রধান নির্বাচন কমিশনারের।
রাজনৈতিক সংঘাত এড়াতে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: