পদ্মাসেতু দুর্নীতি ষড়যন্ত্রে জড়িত নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
হাছান বলেন, গ্রামীণফোনের লাইসেন্স প্রাপ্তিতে বর্তমান সরকার সহযোগিতা করলেও ইউনূস আমেরিকার সঙ্গে এ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপিসহ দেশের যেসব বুদ্ধিজীবী এ ষড়যন্ত্রে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এসময়, ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ ও বিশ্ব ব্যাংককে সরকারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: