রাজনীতি

বিশ্বব্যাংক এখনো অভিযোগ থেকে সরেনি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কানাডার আদালত দুর্নীতির প্রমাণ না পেলেও পদ্মাসেতু প্রকল্পে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বব্যাংক এখনো তাদের অভিযোগ থেকে সরে না আসায় বিষয়টি স্পষ্ট হয়েছে। সরকার সব ক্ষেত্রে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ তিনি।

এছাড়া, জাতীয় নির্বাচনের জন্য সহায়ক সরকার গঠন করতে বিএনপি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।

দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং সিদ্ধান্ত নিতে সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করে বিএনপি।

সভাশেষে গৃহীত সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি হয়নি বলে কানাডার আদালত রায় ঘোষণা করলেও বিশ্বব্যাংক তাদের অভিযোগ থেকে সরে আসেনি। তাই ওই প্রকল্পে দুর্নীতির বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।

সরকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে নেমেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

নতুন ইসি গঠন এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য সহায়ক সরকার গঠনে রাষ্ট্রপতির কাছে নয়, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেবে বিএনপি।

সরকার তাদের আহ্বানে সাড়া না দিলে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার করে দেন বিএনপির মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ