রাজনীতি

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

বিএনপি
বিএনপি

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আবারো মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, জয়-পরাজয়ে স্বার্থ আছে এমন কোনো সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।

দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

সরকার নিজেদের স্বার্থেই আওয়ামী মনোভাবের নতুন ইসি গঠন এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ তাদের।

সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন বলেও উল্লেখ করেন মঈন খান।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সরকার বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিহিংসার পথ ছেড়ে, সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ