রাজনীতি

সিইসি ক্ষমতাসীন দলের লোক: মির্জা ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ক্ষমতাসীন দলের লোক বলে আবারো অভিযোগ তুলেছে বিএনপি। এ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেছে দলটি।

বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগের দলীয় লোক বলে আখ্যায়িত করেন।

মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির পাতানো নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাতেই সরকার নিজেদের লোক দিয়ে পক্ষপাত দুষ্ট ইসি গঠন করেছে। দলের চেয়ারপার্সনকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব।

এছাড়াও ব্যক্তিগত শত্রুতার জেরেই প্রধানমন্ত্রী ড. ইউনূসকে জড়িয়ে বিষোদগার করছেন বলেও মন্তব্য করেন তিনি।

হেরে যাওয়ার ভয়েই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে চায় না বলেও মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে।

পদ্মাসেতু প্রকল্প নিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে ড. ইউনূস ষড়যন্ত্র করেছেন প্রধানমন্ত্রীর এমন মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

এর আগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির পাতানো নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাতেই সরকার নিজেদের লোক দিয়ে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে।

রিজভী বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে নিজেদের আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি।

জাতীয় নির্বাচনে জয়ী হতে ক্ষমতাসীন দল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ থেকে বিশ্বব্যাংক এখনো সরে না আসার কথা উল্লেখ করেন তিনি।

সবক্ষেত্রে দুর্নীতি মাধ্যমে সরকার জনগণের টাকা আত্মসাৎ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ