বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কোনো ইচ্ছা সরকারের নেই— বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বিমানবন্দর সড়কে সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তিনি (খালেদা জিয়া) কারাগারে থাকবেন না-কি বাইরে থাকবেন এটি সম্পূর্ণ আদালতের বিষয়।
খালেদা জিয়াকে কারাগারে রাখলে বিএনপি দেশে নির্বাচন হতে দেবে না— দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আসতে না চাইলে সংবিধান ও গণতন্ত্র তাদের জন্য অপেক্ষা করবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: