রাজনীতি

ইসিকে বিতর্কিত করার পথ থেকে সরে এসেছে বিএনপি

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

বিএনপি ১৮ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার কথা বলে দেরিতে হলেও নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার পথ থেকে সরে এসেছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। বিষয়টি দেশের রাজনীতির জন্য ভালো বলে জানান নেতারা। শুক্রবার দেশ টিভিকে দেয়া স্বাক্ষতকারে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

নির্বাচন যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তেমনি নির্বাচন কমিশনের কাজেও ভারসাম্য থাকবে— উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির আর কোনো পথ নেই— দলের তৃণমূল পর্যায়ে দ্বন্দ্ব কাটিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত করাই এখন আওয়ামী লীগের লক্ষ্য।

তিনি বলেন, এটিকে টেস্ট কেস হিসেবে নিচ্ছে বিএনপি। বিষয়টিকে ইতিবাচক মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এটি দেশের রাজনীতির জন্য ভালো।

বিএনপি নির্বাচনে অংশ নেয়ায় ১৮ উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, এতে নির্বাচনী পরিবেশে ভারসাম্য থাকবে।

আর স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আর বিএনপিও অংশ নিচ্ছে তাই প্রার্থী বাছাইয়ের আগে তৃণমূলের দ্বন্দ্ব নিরসনই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

তাই আওয়ামী লীগ নেতাদের আশা, আগামীতে সকল নির্বাচনেই অংশ নেবে বিএনপি। যা গণতন্ত্রের ভিত্তিকেই মজবুত করবে।

এদিকে, নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে মার্চের শুরুতেই হতে যাচ্ছে ১৪টি জেলার ১৮টি উপজেলায় নির্বাচন। নুরুল হুদা নির্বাচন কমিশনকে শুরু থেকেই নানা বক্তব্যের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বিএনপি। তারপরও এ ১৮টি উপজেলায় অংশ নেয়ার কথা জানিয়েছেন দলটির নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ