আগামী জাতীয় নির্বাচন খালেদা জিয়াকে ছাড়া হলে দেশের মানুষ মেনে নেবে না বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপরি অঙ্গসংগঠনের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় মনগড়া কথা বলে চলেছেন। আওয়ামী লীগ চাচ্ছে খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে। কিন্তু এই ধরনের নির্বাচন কেউ মেনে নেবে না।
দেশের মানুষকে এই সরকার যে নির্বাচন উপহার দিয়েছেন তা কেউ মেনে নেয়নি— নতুন নির্বাচন কমিশনার বিতর্কিত বলেও মন্তব্য করেন ফারুক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: