আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে নিজের লাঞ্ছিত হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন টাঙ্গাইলের সংসদ সদস্য মোহাম্মদ ছানোয়ার হোসেন।
রোববার গণমাধ্যমকে তিনি বলেন, মন্ত্রী শুধু নেতাকর্মীদের ভিড় আর স্লোগানে বিরক্ত হয়েছেন। যারা মিথ্যা সংবাদ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
গতকাল রাজশাহী থেকে কর্মী সভা শেষে রাতে ঢাকা ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর প্রান্তে যমুনা রিসোর্টে যাত্রা বিরতি করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে রাত পৌনে ৯টার দিকে তিনি ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য ছানোয়ারকে চড় ও ঘুষি মারেন বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি পত্রিকা ও অনালাইন পোর্টালে খবর প্রকাশিত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: