রাজনীতি

খালেদা মামলা থেকে রেহাই পেতেই নির্বাচন বর্জনের হুমকি: ইনু

হাসানুল হক
হাসানুল হক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলা থেকে রেহাই পেতেই নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

নির্বাচন সহায়ক সরকার গঠন নিয়ে বিএনপির দেয়া প্রস্তাবেরও কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, বিএনপি অসাংবিধানিক সরকার আনার প্রস্তাব দিচ্ছে— এছাড়া সাংকবাদিক দম্পত্তি সাগর-রুনির হত্যার বিচার আইনগত নিষ্পত্তি করতে না পারাটা ব্যর্থতা বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এটি দ্রুত নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে তার মন্ত্রণালয়।

এছাড়া জাতীয় সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন উত্থাপন করা হবে বলে জানান তথ্যমন্ত্রী ইনু।

হাসানুল হক ইনু বলেন, সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন উত্থাপন করা হবে, এর মাধ্যমে সম্প্রচার কমিশন গঠিত হবে— এ কমিশন ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে ছাড়পত্র দেবে, তা বাতিলও করতে পারবে এটা আধা বিচারিক শক্তিশালী সংস্থা হবে।

সাংবাদিকদের ওয়েজবোর্ড গঠনের জন্য প্রাথমিক কাজ শেষ করা হয়েছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন এই বোর্ডের প্রধান হিসেবে একজন বিচারপতির নাম চাওয়া হয়েছে আইনমন্ত্রীর কাছে এটা হলেই বোর্ড গঠন হবে।

এবার ইলেকট্রনিক গণমাধ্যমকে ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ