রাজনীতি

গণতন্ত্রহীন দেশ- মানুষ অধিকার হারা: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

দেশ এখন গণতন্ত্রহীন, মানুষ অধিকার হারা; হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি লড়াই চালিয়ে যাবে— এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি প্রত্যয় ব্যক্ত করেন, সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিতে কাজ করবে বিএনপি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বস্তরে বাংলা চালু করতে দলের অবস্থানের কথা তুলে ধরেন।

পরে সকালে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা জানায় সহযোগী সংগঠনগুলোও।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের গণতন্ত্র হরণ করেছে ক্ষমতাসীনরা।

গণতন্ত্র পুনরুদ্ধারে নিজেদের আন্দোলন অব্যাহত রাখার কথাও বলেন বিএনপির মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ