দলীয় কোনো সরকারের অধীনে নয় নিরপেক্ষ সরকারের অধিনেই হতে হবে আগামী জাতীয় নির্বাচন- এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, আবারো ৫ জানুয়ারির মতো পাঁতানো নির্বাচন করে ক্ষমতায় যেতে চাইছে সরকার। আর একারণেই রকিবউদ্দিন কমিশনের মতো হুদা কমিশন গঠন করা হয়েছে।
মোশাররফ বলেন, আসন্ন বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই নবগঠিত ইসি নিরপেক্ষ কি না তা বোঝা যাবে।
বিনা ভোটের নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: