রাজনীতি

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য খালেদার বিচার হওয়া উচিত

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিশেষ ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি যে সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের এতদিনের এ অভিযোগ কানাডার ফেডারেল কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে কানাডার ফেডারেল কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।

এ সংবাদ সম্মেলনে হাছান ওই রায়ের কপি দেখিয়ে বলেন, হরতাল-অবরোধ-সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কারণে দলটির এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন কানাডার আদালতে খারিজ হয়ে যায়।

রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে। এর ফলে আওয়ামী লীগের বক্তব্য সত্য হলো।

তিনি আরো বলেন, বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারা, নাশকতাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপির নেতাদের দ্রুত বিচারের দাবি জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ