রাজনীতি

কানাডার আদালতের রায়ের পেছনে আ’লীগের চক্রান্ত আছে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছে— এমন খবরকে বানোয়াট ও সরকারের অপপ্রচার বলে প্রতিক্রিয়া দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ বিষয়কে সরকারের সাজানো নাটক— উল্লেখ করে রিজভী বলেন, গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিএনপি সন্ত্রাসী সংগঠন হলে আওয়ামী লীগ আরো বড় সন্ত্রাসী সংগঠন।

বিএনপিকে দমনে সরকার আবারো মামলা-নির্যাতন ও গুম-খুনের পুরনো পথে হাঁটছে বলেও জানান দলটির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন রিজভী।

প্রতিহিংসার পথে না হেঁটে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ দাবি করেন, কানাডার আদালতে প্রসিকিউটর বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। সুতরাং, শুধু শুধু বিএনপিকে দোষারোপ করার মানে হয় না। এটা বিশ্বাস করলে এটিও বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগও সন্ত্রাসীদের দল

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ