রাজনীতি

বিএনপির ভাবমূর্তি নিয়ে বিশ্লেষকদের ভিন্ন মত

বিএনপির ভাবমূর্তি নিয়ে বিশ্লেষকদের ভিন্ন মত
বিএনপির ভাবমূর্তি নিয়ে বিশ্লেষকদের ভিন্ন মত

কানাডিয়ান ফেডারেল কোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করায় দলটির ভাবমূর্তি এখন বিপন্নের পথে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উন্নত দেশের এমন পর্যালোচনা দলটিকে বিবেচনায় নিয়ে নিজেদের শোধরানোর পরামর্শও দেন তারা। তবে কোনো ব্যক্তির রাজনৈতিক আশ্রয়ের নামে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার কোনো এখতিয়ার কানাডিয়ান ফেডারেল কোর্টের নেই বলেও মনে করেন বিশ্লেষকরা।

কানাডায় বিএনপির সদস্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের নিষ্পত্তিতে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে সেদেশের ফেডারেল আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিএনপি'র রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা দেশটির অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলছে।

কানাডিয়ান ফেডারেল কোর্টের বিচারকের কাছে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে ইমিগ্রেশন কর্মকর্তার বক্তব্য যৌক্তিক প্রতিপন্ন হওয়ায় বিএনপি'র ওই সদস্যের আশ্রয় আবেদন নাকচ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

সন্ত্রাসী সংগঠন জামাতকে জোটে রাখার পাশাপাশি বিরোধীদল হিসেবে বিএনপি দেশের প্রতি তার দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হয়েছে বলেই কানাডীয় আদালত এমন পর্যবেক্ষণ দিয়েছে বলেও তার মন্তব্য।

তবে কানাডার ফেডারেল আদালতের পর্যবেক্ষণকে অনাকাঙ্খিত ও হাস্যকর হিসেবে অভিহিত করেছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ।

দেশটির সুপ্রিম কোর্ট ছাড়া কারো বিএনপিকে নিয়ে এমন মন্তব্য করার এখতিয়ার নেই বলেও মনে করেন তিনি।

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করায় দেশের জনগণের কোনো কিছু যায় আসে না বলেও উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ