রাজনীতি

বিডিআর বিদ্রোহের শ্বেতপত্র প্রকাশ দাবি, মাহবুবুরের

মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান

সময় এসেছে বিডিআর বিদ্রোহের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

শনিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্রাজেডিতে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উল্লেখ, ২০০৯ সালে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যরা বিদ্রোহ করে। পিলখানার দরবার হলে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। "অপারেশন ডাল ভাত" কর্মসূচির টাকা হেরফেরের কথা উল্লেখ করে পিলখানায় দরবার চলাকালে হঠাৎ করেই বিদ্রোহ শুরু করে তৎকালীন বিডিআর সদস্যরা। ওইসময় জিম্মি করা হয় বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদসহ সিনিয়র কর্মকর্তাদের।

ওই বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। এ ঘটনায় হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ড ও ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হত্যা মামলার রায় ঘোষণা করে বিচারিক আদালত।

ডেথ রেফারেন্সের মামলাটি চলমান রয়েছে আপিল বিভাগে। অস্ত্র ও বিস্ফোরক মামলার বিচার এখনও হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ