বিএনপি-জামাতের মদদে বাম মোর্চার হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ— বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাম দলের হরতাল বিরোধী সমাবেশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাম মোর্চার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই— তারা জনবিচ্ছিন্ন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, রাস্তাঘাট অফিস-আদালতের যে চেহারা তাতে স্পষ্ট কোথাও হরতাল হয়নি।
এ সময় বাম নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, দামবৃদ্ধির পরও ভারত-পাকিস্তানের তুলনায় এদেশে গ্যাস ও বিদ্যুতের দাম কম।
গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি আরো বলেন, এলপি গ্যাসের তুলনায় এখনো গ্যাসের দাম কম রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: