রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ২ মার্চ বিএনপির কর্মসূচি

বিএনপি
বিএনপি

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ২ মার্চ ঢাকাসহ সারাদেশে দুই ঘণ্টার জন্য অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ভোটারবিহীন সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।

সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সিপিবি ও বাসদের হরতালে পুলিশি বাধার সমালোচনাও করেন।

রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ডাকা আজকের হরতালে শাহবাগে হরতাল–সমর্থকদের ওপর পুলিশ বেপরোয়া লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করেছে। এর ফলে বেশ কিছু হরতাল–সমর্থক আহত হয়েছেন। এই ঘটনাই প্রমাণ করে জনস্বার্থ–সংশ্লিষ্ট সামান্য প্রতিবাদও সরকার সহ্য করতে পারে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ