রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী বলে দাবি করেছে বিএনপি।

দলটি মনে করছে, এর ফলে জনজীবন হবে দুর্বিসহ; বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে করা অবস্থান কর্মসূচি থেকে গ্যাসের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপি নেতারা। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির এ অবস্থান কর্মসূচি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে আয়োজিত পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইনসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

বিভিন্ন থানা, ওয়ার্ড থেকেও নেতা-কর্মীরা যোগ দেন ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি দাবি জানান নেতারা।

এদিকে, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষণা অনুযায়ী সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়াও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষণা অনুযায়ী চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতা-কর্মীরা। সকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে তারা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন।

অনুমতি না থাকায় সিলেটে বিএনপিকে অবস্থান কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। সকালে মহানগর বিএনপি'র সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে পুলিশি তাদের বাধা দেয়। সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনান, আইন শৃংখলার অবনতি হওয়ার আশংকায় কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বক্তারা বলেন, জনগণ তার অধিকার হারাচ্ছে ও বিভিন্নভাবে শোষিত হচ্ছে।

সকালে রাজশাহী কোর্ট চত্বর এলাকা থেকে মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। তারা শহীদ মিনারে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় এক কর্মীকে। এছাড়া, মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতা-কর্মিরা।

খুলনায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে মহানগর বিএনপি। এছাড়াও ময়মনসিংহ ও যশোর ময়মনসিংহসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ