রাজনীতি

বিএনপিকে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণের চেষ্টায় আ.লীগ

বিএনপি
বিএনপি

সরকার কালো আইনের ফাঁদে ফেলে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে বিএনপিকে প্রহসনের নির্বাচনে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে, নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের দাবিও জানিয়েছেন তারা।

আগামী জাতীয় নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিভেদ লেগেই রয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির মধ্যে।

আওয়ামী লীগ জোরের সঙ্গেই বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান রেখে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।

আর বিএনপির বক্তব্য ক্ষমতাসীন দলের অধীনে কোনো নির্বাচন নয়।

এ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারে বিএনপির অংশ নেয়ার কোনো সুযোগ নেই। আর পরবর্তী জাতীয় নির্বাচনে না গেলে নিবন্ধন হারাবে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপিকে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ হবে না। প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি।

যে কোনো মূল্যে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়ে খন্দকার মাহবুব বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপিকে নিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের।

আরেক আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না তার দল।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিবন্ধন বাতিল বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তার জবাব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে নিরপেক্ষ সহায়ক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ