নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি আরো বলেন, ৫ জানুয়ারির মতো আরেকটি প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার।
বিএনপির নিবন্ধন নিয়ে সরকার দলীয় নেতাদের বক্তব্যের জবাবে খন্দকার মোশাররফ বলেন, বিএনপির নিবন্ধন না থাকলে কোনো দলেরই তা থাকবে না।
নির্বাচনকে কেন্দ্র করে সরকার যে ষড়যন্ত্র করছে তাতে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে উল্লেখ করে এর দায়ভার সরকারকেই নিতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: