বিএনপি নিবন্ধন বাতিলের পরোয়া করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের অধীনে কোনো নির্বাচন নয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রহসনের নির্বচনে বিএনপিকে অংশ নিতে বাধ্য করার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীন দল, আর এ কারণেই নিবন্ধন বাতিলের প্রসঙ্গ বারবার সামনে নিয়ে আসা হচ্ছে।
জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে তাতে অংশ নেয়া বা না নেয়ায় কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর।
রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র বানচাল করার কথাও বলেন বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: