সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে আবারো পাঁচ জানুয়ারির মতো পাতানো নির্বাচন করে ক্ষমতায় আসতে চাইছে-এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনায় এ কথা বলেন তিনি।
নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে সরকার বিএনপিকে প্রহসনের নির্বাচনে নিতে চাইছে বলেও অভিযোগ তাদের। ছল-চাতুরী করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র সফল হবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবসের আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের রোষাণলেই তারেক রহমানকে বিদেশে নির্বাসনে থাকতে হচ্ছে।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকার জনগনের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পাঁচ জানুয়ারির মতো আওয়ামী লীগের ষড়যন্ত্র এবার আর সফল হবে না।
নির্বাচন নিয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন রিজভী।