রাজনীতি

নির্বাচন বানচালের চক্রান্ত করছে বিএনপি-জামাত

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

আগামী জাতীয় নির্বাচনের পথে বাধার সৃষ্টি করতে অতীতের মতো এখনও চক্রান্ত করছে বিএনপি-জামাত জোট— বলে জানিয়েঠছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের নেতারা।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। অসাংবিধানিক পথে কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।

আগামী নির্বাচন জোটগতভাবেই করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান ১৪ দলের এ মুখপাত্র।

২৫ মার্চ গণহত্যা দিবস করার দাবি জানিয়ে দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করতে সরকারকে উদ্যোগ নিতে আহ্বান জানান জোটের নেতারা।

তারা বলেন, ২৫ মার্চের কালরাত আর মুক্তিযুদ্ধের গণহত্যা এদেশের মানুষ কোনদিন ভুলবে না।

জাতীয়ভাবে ২৫ মার্চ গনহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা পাশাপাশি দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারকে উদ্যোগী হতে বললেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ