রাজনীতি

রাষ্ট্রবিরোধী চুক্তির মাধ্যমে সার্বভৌমত্ব বিকানোর অভিযোগ, বিএনপির

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া হবে এমন অভিযোগ তুলেছে বিএনপি।

দলটির নেতারা বলেন, প্রতিবেশী দেশের কৃপায় ক্ষমতায় টিকে থাকার কারণেই বিভিন্ন সময়ে উপঢৌকন দিয়ে তাদের খুশী রাখছে সরকার।

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় তারা বলেন, নিবন্ধন হারানোর ভয়ে নয় বরং প্রতিনিধিত্বশীল সরকার গঠন করতেই জাতীয় নির্বাচনে যাবে বিএনপি।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের রোষাণলের কারণেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।

সরকার গণতন্ত্র কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে রিজভী বলেন, গোপনে প্রতিরক্ষা চুক্তি করে সরকার দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে।

মুক্তিযুদ্ধে অবদান কম থাকার কারণেই আওয়ামী লীগ ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে বেশি বাড়াবাড়ি করে এমন মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি আরো বলেন, ৭ মর্চের ভাষণ স্বাধীনতা সংগ্রামকে উজ্জিবীত করেছে, আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান।

দলের জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খানও ভারতের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলে অভিযোগ করেন।

"জাতীয় নির্বাচনে না গেলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে" আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্যেরও জবাবও দেন মঈন খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ