বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশ নিশ্চিত করতে হবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সব নারীর সাফল্য কামনা করে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার এক টুইটে তিনি লেখেন বলেন, Be Bold For Change লক্ষ্য অর্জনে নারীদের, বিশেষ করে বাংলাদেশে এই প্রত্যয় ধারণ করতে হবে। সকল নারীর উত্তরোত্তর দ্রুত সাফল্য কামনা করি।
দিবসটি উপলক্ষে বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বদলে যাওয়া বিশ্বের কর্মপরিবেশে নারীর সরব উপস্থিতি নিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশ নিশ্চিত করতে হবে।
নারীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপি নেত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: