রাজনীতি

প্রহসনের নির্বাচন করে দীর্ঘস্থায়ী ক্ষমতার চেষ্টায় সরকার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতিতে নিজেদের দুরবস্থা কাটাতে জনগণের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে প্রতারণামূলক আইনের ফাঁদে ফেলে সরকার আবারো প্রহসনের নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপিপন্থী চিকিৎকদের সংগঠন ড্যাব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয়— জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত না করে আবারো বাকশালের পথেই হাঁটছে।

তিনি আরো বলেন, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার। সরকারের ভুল নীতি জঙ্গিদের জন্য সহায়ক হচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা ও সংবিধান পরিবর্তনের কথাও বলেন বিএনপির এ নেতা। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে যেসব চুক্তি হবে তা জনসমক্ষে তুলে ধরার দাবিও জানান তিনি।

সহায়ক সরকার ব্যবস্থার তাগিদ দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকার দেশে আবারো বাকশাল কায়েমের চেষ্টা করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ