রাজনীতি

সর্বদলীয় সরকার গঠনের দাবি, খন্দকার মাহবুবের

খন্দকার মাহবুব হোসেন
খন্দকার মাহবুব হোসেন

বিএনপিকে অন্তর্ভুক্ত করে সর্বদলীয় সরকার গঠন এবং তার অধীনে দলটির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদে বহাল থেকে নির্বাচন করলে সে নির্বাচন প্রভাবিত হবে বলে মনে করেন বিএনপি নেতারা।

শনিবার রাজধানীতে এক আলোচনায় তারা, সংবিধান পরিবর্তন এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন।

এর অন্যথা হলে জনগণ তা রুখে দেবে বলেও বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।

কোনো সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি যখন মুখোমুখি অবস্থানে; তখন বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা দাবি জানান সর্বদলীয় সরকার গঠনের।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দলের ভাইস চেয়ারম্যন খন্দকার মাহবুব হোসেন, বিএনপি অন্তর্ভুক্ত করে সর্বদলীয় সরকার গঠনের এ দাবি তোলেন।

প্রধানমন্ত্রীর প্রতি তিনি আহ্বান জানান, পদত্যাগ করে দ্রুত নির্বাচন আয়োজনের।

‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন সম্ভব নয়’ আওয়ামী লীগের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য তিনি সংবিধান পরিবর্তনের পরামর্শ দেন।

দলের আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রধান রেখে তার অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ