রাজনীতি

দেশ বিরোধী চুক্তি হলে জনগণ জবাব দিবে: বিএনপি

বিএনপি
বিএনপি

তিস্তার পানি চুক্তির বাইরে ভারতের সঙ্গে দেশ বিরোধী কোনো চুক্তি হলে জনগণ তা মানবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি।

দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ক্ষমতায় থাকার সময় বিএনপি পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ে পদক্ষেপ নিলেও সরকার নিরব ভুমিকা পালন করছে।

আওয়ামী লীগই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের কৃপায় রাষ্ট্রক্ষমতায় টিকে আছে বলেও দাবি করেছে বিএনপি।

স্বাধীনতার মাসে দলের কর্মসূচি নির্ধারণে সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করে বিএনপি।

সভা শেষে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করা হয় দলটির পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।

"গ্যাস বিক্রির শর্তে রাজি না হওয়ায়, ‘র' এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারতে হয়েছে"- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়া দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়েও কথা বলার সময় তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি সোচ্চার থাকলেও আওয়ামী লীগ বরারবরই উদাসীন।

ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।

দেশের রাজনৈতিক সংকট নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান বিএনপির মহাসচিব।

এছাড়া, রাজধানীতে ফ্লাইওভারের নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় সাধারণ মানুষ হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, নির্মাণ প্রতিষ্ঠানের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ