রাজনীতি

কালো আইন দিয়ে জাতিকে কুক্ষিগত করলে পরিণাম ভয়াবহ: বিএনপি

ড. আব্দুল মঈন খান
ড. আব্দুল মঈন খান

কোনো কালো আইন দিয়ে জাতিকে কুক্ষিগত করলে তার পরিণাম ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ার দিয়েছেন বিএনপি নেতারা।

কেবল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব বলেও মনে করেন তারা।

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় বিএনপি নেতারা বলেন, সংসদে আলোচনা ছাড়া বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা রহস্যজনক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে "নাগরিকের নিরাপত্তা ও নাগরিকত্ব আইন" নিয়ে এক আলোচনায় বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আব্দুল মঈন খান অভিযোগ করেন, গণবিরোধী আইন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সরকার।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সংকট সমাধানে উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অপর এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

নিরপেক্ষ সরকার ও লেভেল প্লেইং ফিল্ড হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর এবং সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলেন সেলিমা রহমান।

জনগণকে ভোগান্তিতে না রেখে জনকল্যাণে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ