আগামী জাতীয় নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি— এমন অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, সহায়ক সরকারের নাম করে নতুন বির্তকের সৃষ্টি করতে চাইছে বিএনপি। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং একইসঙ্গে তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টায়ও লিপ্ত।
বিএনপির সকল কূটচালের দিকে সতর্ক নজর রাখতে মহানগর আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান ১৪ দলীয় জোট শরীক এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: