রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ: বিক্ষোভ-সমাবেশে পুলিশি বাধা, আহত ৫০

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ: বিক্ষোভ-সমাবেশে পুলিশি বাধা, আহত ৫০
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ: বিক্ষোভ-সমাবেশে পুলিশি বাধা, আহত ৫০

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধার মুখে পড়েছে।

বুধবার সচিবালয় অভিমুখী মিছিলে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে ৫০ জন কর্মীর মতো আহত হয়েছেন—এ দাবি বিক্ষোভকারীদের।

গত ২৪ ফেব্রুয়ারি সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ২২ দশমিক ৭ শতাংশ। তবে দুই দফায় প্রায় সমহারে এই দাম বৃদ্ধি কার্যকর হবে। এ দাম বাড়ানোর আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রথম দফায় আগামী ১ মার্চ ও দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বেড়েছে। অর্থাৎ, মার্চ মাসের গ্যাসের বিল দিতে হচ্ছে বাড়তি দামে। এরপর জুন মাসের বিলে তা আরও এক দফা বাড়বে। গ্যাসের দাম বাড়ানোর ফলে সার, বিদ্যুৎ ও শিল্পে উৎপাদনের ব্যয় বাড়বে, যার ভার শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়েই চাপবে। এছাড়া সিএনজির দাম বাড়ালে পরিবহন ভাড়াও বাড়বে। এটিও বহন করতে হবে ভোক্তা ও যাত্রীদের।

বিইআরসির আদেশ অনুযায়ী মার্চ থেকে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য ৭৫০ (বর্তমানে ৬০০) ও আগামী জুন মাস থেকে ৯০০ টাকা বিল দিতে হবে। দুই চুলার জন্য আগামী মাস থেকে ৮০০ (বর্তমানে ৬৫০) এবং জুন মাস থেকে ৯৫০ টাকা বিল দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, আগামী মাস থেকে তাদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার ৯ টাকা ১০ পয়সা এবং জুন মাস থেকে ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছে।

যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম মার্চ থেকে প্রতি ঘনমিটার হবে ৩৮ টাকা (বর্তমানে ৩৫) এবং জুন থেকে ৪০ টাকা ধার্য করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ