রাজনীতি

জিয়া হত্যায় ‘র’ হাত ছিল: বিএনপি

জিয়াউর রহমান
জিয়াউর রহমান

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র' এর হাত ছিল বলে অভিযোগ তুলেছে বিএনপি।

এছাড়া, তিস্তার পানি চুক্তির বাইরে ভারতের সঙ্গে দেশ-বিরোধী কোনো সামরিক চুক্তি হলে জনগণ তা প্রতিহত করবে বলে সরকারকে হুঁশিয়ারও করেছে দলটি।

বুধবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব অভিযোগ করেন।

তারা বলেন, জনগণের করের টাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারতকে খুশি করতেই প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতের কৃপায় ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।

ভারতীয় সংবাদমাধ্যম এবং গবেষণা রিপোর্টের তথ্য তুলে ধরে রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে 'র' এর ভূমিকা ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের অর্থের অপব্যয় করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও কথা বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে।

এছাড়া, ‘গ্যাস বিক্রির শর্তে রাজি না হওয়ায়, ‘র' এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারতে হয়েছে’- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়া দেন তিনি।

নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না বলেও হুঁশিয়ার করে দেন বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ